সেনেগালের হাসপাতালে অগ্নিকাণ্ড, ১১ নবজাতকের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৩ এএম, ২৬ মে ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
সেনেগালের একটি সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে ১১ নবজাতকের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এক টুইটার বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট মেকি সেলি।
ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২৫ মে) দিনগত মধ্যরাতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। দ্রুত ঘটনাস্থলে ফায়ারসার্ভিস ও উদ্ধারকর্মীরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
মেকি সেলি তার টুইটে জানান, সরকারি একটি হাসপাতালের নবজাতক বিভাগে অগ্নিকাণ্ডে ১১টি নবজাতকের মৃত্যুর সংবাদ আমি জানতে পেরেছি, যা আমাকে বেদনা দিয়েছে ও হতাশ করেছে। এ ঘটনায় নবজাতকগুলোর মা ও পরিবারের সদস্যদের আমি অন্তরের গভীর থেকে সহানুভূতি জানাচ্ছি।
এক রাজনীতিবিদের বরাতে এনওয়াই পোস্টের খবরে বলা হয়েছে, পশ্চিমাঞ্চলীয় তিভাউন শহরের মামে আব্দু আজিজ সাই ডাবাক হাসপাতালের নিওনেটাল ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। শর্ট সার্কিট আগুনের সূত্রপাত হয় বলে উল্লেখ করেছেন ওই রাজনীতিবিদ। তিনি জানান, আগুন দ্রুত হাতপাতালে ছড়িয়ে পড়ে।
এদিকে শহরের মেয়র দেম্বা দিওপ জানিয়েছেন, মাত্র তিনটি শিশুকে আগুন থেকে রক্ষা করা গেছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সম্প্রতি হাসপাতালটি নতুনভাবে সাজিয়ে চালু করা হয়।
প্রসঙ্গত, গত এপ্রিলের শেষের দিকেও অগ্নিকাণ্ডে চার নবজাতকের মৃত্যু হয়। সেনেগালের উত্তরাঞ্চলীয় শহর লিঙ্গুরির একটি হাসপাতালে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











